ময়মনসিংহের ভালুকায় সোনার বাংলা ডিগ্রি কলেজে ২২তারিখ(বৃহস্পতিবার) মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ডেপুটি এটর্নি জেনারেল শাহ মো: আশরাফুল হক জর্জ।
এসময় সোনার বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাসমত উল্যাহ এর সভাপতিত্বে, প্রভাষক আ.ফ.ম আফজাল হাসান ও প্রভাষক ইব্রাহিম হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কাদের আলম, কাচিনা ইউনিয়ন যুবলীগ, কাচিনা সাবেক সভাপতি গোলাম মোস্তফা, গভর্নিং বডির সদস্য মোঃ সুবেদ আলী, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক খোরশেদ আলম, হুমায়ুন কবির, অত্র কলেজের প্রভাষক বৃন্দ,কলেজ কর্তৃপক্ষ ,জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন,অভিভাবক বৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক , কলেজ ছাত্রলীগের নেতা-কর্মী, অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।
এ সময় সোনার বাংলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ডেপুটি এটর্নি জেনারেল শাহ মো আশরাফুল হক জর্জ কলেজের অনিয়মিত অনুপস্থিত শিক্ষকদের সতর্ক করেন ও কলেজের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

