বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী রেমিট্যান্স যোদ্ধা গুলোর জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের কুতুব চৌধুরী বাড়ীর মোঃ নুরুল আলম এর পুত্র মোহাম্মদ আনিস উদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন হাটহাজারী উপজেলার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের একাংশ।
শনিবার ২৪ ডিসেম্বর রাত ১০টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ রুলাতে তাদের ব্যাবসায়িক প্রতিষ্টান আল মদিনা সুপার মার্কেটে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন হামাসাত রোষ্টারি এর সত্তাধীকারী মোঃ সাহাবউদ্দিন,আসিফ সুপারমার্কেট এর সত্তাধীকারী মোঃ আকতার হোসেন, আদওয়া মারদিপ ট্রেডিং এর সত্তাধীকারী মোহাম্মদ মফিজ,নাজমাত আল জায়েন এর সত্তাধীকারী মোঃ হাবিবুল ইসলাম,তানভীর আহমেদ চোধুরী,শেখ ফাহিম,শেখ জাহেদ,কাউছার হামিদ,জুয়েল,জসিম,সানি,জুনায়েদ, সাওার প্রমুখ উপস্থিত ছিলেন।

