দলের গণমিছিলে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতা- কর্মীরা
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনের রাস্তায় জুমার নামাজ আদায় করেন তারা। নামাজের পর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিল করার কথা রয়েছে বিএনপির।
শুক্রবার দুপুর ১টায় জুমার নামাজের আগে থেকেই নেতা-কর্মীরা আসতে শুরু করেন নয়াপল্টনে। দফায় দফায় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এতে নয়াপল্টনের সড়কে যান চলাচল বিঘ্ন হয়। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ অনেকটাই কম।
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর গণমিছিল আজ। জুমার নামাজের পরে রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিল করবে বিএনপি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

