amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৮ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ির আজাদী বাজার থেকে শহরে যাবে এসিবাস

আবদুল্লাহ আল মামুন
ডিসেম্বর ১৮, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিতে নির্ভয়ে ভ্রমণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল চট্টলা চাকা এক্সপ্রেস এসি বাস সার্ভিস। ফটিকছড়ি-নানুপুর-অক্সিজেন রুটের পর এইবার দক্ষিণ ফটিকছড়ির আজাদী বাজার থেকে অক্সিজেন রুটে যাত্রা শুরু করেছে শীততাপ নিয়ন্ত্রিত (এসি) এ বাস সার্ভিস। টিকিট প্রতি ১০০ টাকা ভাড়ায় সোমবার থেকে সার্ভিসটি পুরোদমে চলবে।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধর্মপুর ইউপি সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে ফিতা কেটে সার্ভিসটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হুসাইন মো. আবু তৈয়ব।

চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহামুদুল হক।

মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহজাহানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাপ রহমান, মালিক সমিতির সহ-সভাপতি রুহল আমিন চৌধুরী। এছাড়া যুগ্ম সম্পাদক মো. জাফর,অর্থ সম্পাদক সম্পাদক মোঃ ইসমাইল প্রচার সম্পাদক মো. জসিম, লাইন সম্পাদক এয়ার মোহাম্মদ, আব্দুর রহিম, জেলা যানবাহন শ্রমিক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল কোম্পানি, সাধারণ সম্পাদক মো. মনসুর আলম, শ্রমিক নেতা শামসুল আলম, লিটন, এসকান্দর, আনোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচ এম আবু তৈয়ব বলেন, এক সময় এই জনপদে গুরুর গাড়ি আর ঠ্যালা গাড়ি চলত। মানুষ এসবে যাতায়াত করত। তখন দিনে গেলে শহরে পৌঁছাতে সন্ধ্যা হত, পরে রাত হলে আর বাড়িতে ফিরতে পারত না। পরদিন সকালে আসতে হত। সেসব দিন শেষ হয়ে গেছে। আজ চট্টলা চাকা সার্ভিসটি এখান থেকে যাত্রা শুরু করছে এবং এটি শীততা পনিয়ন্ত্রিত। এখান থেকে এসিবাস যাওয়া সেটি এত সহজ কথা নয়। আমি এই এলাকার মানুষ হিসেবে আমার প্রতিক্রিয়া হলো, বঙ্গবন্ধুক কন্যা শেখ হাসিনা যে দেশ গড়তে চাচ্ছেন সেটির সুফল হিসেবে আজ এসি বাস পেয়ে বঙ্গবন্ধু কন্যার যে স্বপ্নের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ২০৪১ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্ব সেই স্মার্ট বাংলাদেশে পরিণত হবে এই দেশ। যার সুফল আমরা এখন থেকে পাওয়া শুরু করেছি।

এদিক এসি বাস গুলো আজাদী বাজার পুরাতন স্টেশন থেকে নানুপুর ও দরবার শরীফ রুটে টিকিটে কাউন্টার দ্বারা পরিচালিত হবে। এবং কাউন্টার ছাড়া কোথাও থামবে না। আজাদী বাজার টু অক্সিজেন এসি বাস ভাড়া জনপ্রতি ১০০ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এ সার্ভিসটি সিট ক্যাপাসিটি হবে। আগামী কাল থেকে সময়সূচী অনুযায়ী এই রুটে বাসগুলো চলাচল করবে বলে জানিয়েছেন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান।

এর আগে চলতি বছরের ২৬ আগস্ট নানুপুর-অক্সিজেন রুটে, ৮ জুলাই চট্টগ্রাম-খাগড়াছড়ি রুটে এবং ২৩ মার্চ ফটিকছড়ি-অক্সিজেন রুটে প্রথম এই সার্ভিসটি চালু হয়।

উল্লেখ্য, প্রায় ২৫ বছর পর এই রুটে পুনরায় (এসি) বাস সার্ভিস চালু হয়েছে। যদিও আগের সার্ভিসটি নন এসি বাস ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।