amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের  ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এসএম মজনুঃ সিরাজগঞ্জ:
জানুয়ারি ২০, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শ্রমিকদের জাতীয় নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ সহ গ্যাস বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২০ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে তাদের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে একটি বিশাল লাল পতাকা মিছিল সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড পলাশ কুমার ঘোষ, বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নব কুমার কর্মকার, বাসদ কামারখন্দ উপজেলা শাখার আহ্বায়ক কমরেড আব্দুলাহ আল মামুন, ফজলার হোসেন, খয়ের আলি, আব্দুল কুদ্দুস শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজগঞ্জের গনহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন বর্তমানে শ্রমজীবীরা সব চাইতে কষ্টে আছে আয়ের সাথে ব্যয়ের কোন মিল না থাকায় শ্রমিকরা হচ্ছে ঋৃ্ন গ্রস্থ. এর মধ্যে আবারো গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে মানুষ হয়েছে দিশেহারা। অবিলম্বে গ্যাস বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের নেতৃবৃন্দ দাবি করেন। শ্রমিকদের জাতীয় নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ সহ শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার জোর দাবি জানান। শ্রমিক ছাটাই নির্যাতন বন্ধ সহ শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালা কানুন বাতিলের জোর দাবি জানান।

মুক্তকন্ঠ/আ.কা.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।