সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী ও হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের সন্তান মোজান্মেল হোসেন বাপ্পি আমদানি,রপ্তানি ও রেমিটেন্স প্রেরনে ভূমিকা রাখায় সিআইপি নির্বাচিত হওয়ায় গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্টান ড.শহীদুল্লাহ একাডেমীর হলরুমে অনুষ্টিত হয়েছে।
সাবেক জেলা ছাত্রলীগ নেতা তরিকুল কালাম তুহিনের সঞ্চালনায় ও গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী,প্রবাসী কল্যান,ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহিদুল আলম,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিডিএ বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ,চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি এনআরবি সিআইপি এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইয়াসিন চৌধুরী সিআইপি, সংর্ধিত অতিথি মোজান্মেল হোসেন বাপ্পি, দুবাই আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনামুল হক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মনজুরুল আলম মনজু,সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী মুহান্মদ এনাম উদ্দিন, হাটহাজারী মডেল থানার ওসি(তদন্ত) জনাব নুরুল আলম, আওয়ামী লীগ নেতা ডাঃআবু মোঃ ইলিয়াস,গিয়াস উদ্দিন মানিক,সিরাজুল হক,সৈয়দ নুরুল আমিন, আবুল কালাম, বখতিয়ার উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আনিসুল ইসলাম চৌধুরী, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতা সৈয়দ নুরুল আবচার মাষ্টার, বিজয় কুমার দত্ত, জাতীয় পাটি নেতা লোকমান শিকদার,মোঃ ফারুক, নুরুল আলম মেম্ভার,যুবলীগ নেতা শওকত এমরান বাবুল,সরওয়ার শিকদার, গড়দুয়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী,জেলা ছাত্রলীগ নেতা হাসান সায়েম,তানভির শাহ, হুমায়েদ, মোঃ সাইফুল, সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক জাহেদ চৌধুরী রিপন প্রমুখ।

