amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা

আব্দুল্লাহ আল নোমান
মার্চ ২৮, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

গত সোমবার দিবাগত রাতে কনমেবলের সদর দপ্তরে অনুষ্ঠিত হওয়া কোপা লিবার্তাদোরেসের ড্র’তে মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ।

মূলত প্যারাগুয়েতে অনুষ্ঠিত হয়েছে কোপা লিবার্তাদোরেসের ড্র। এই আয়োজনের সময়েই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে সম্মাননা দেওয়া হয়। এই সময়ে মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ বলেছেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’ এই সময় মেসির কোচ ও সতীর্থদের হাতেও কোপা আমেরিকা ট্রফিসহ বিশ্বকাপ ও ফিনালিসিমা ট্রফির ছোট রেপ্লিকা দেওয়া হয়।

উচ্ছ্বসিত মেসিও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে আমি সবকিছুই অর্জন করতে পেরেছি। আমার সতীর্থদের ধন্যবাদ, এত সুন্দর উপহার দেওয়ার জন্য। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই বিশেষ আর দারুণ একটি মুহূর্তে কাটাচ্ছি। অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময়ই ছিল এটা।’

এছাড়া দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল) তৈরি করেছে লিওনেল মেসির ভাস্কর্য। এই ভাস্কর্য কনমেবলের জাদুঘরে পেলে ও ডিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে রাখা হবে।

কনমেবল জাদুঘরে নিজের ভাস্কর্য হবে; এমনটা কখনও ভাবেননি মেসি। এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত মেসি বলেছেন, এটা আসলেই অনেক বড় অর্জন। আমি কখনও এমন কিছু পাওয়ার কথা ভাবিওনি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।