amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইনে প্রবাসী শ্রমিকদের মাঝে ঈদ উপহার প্রদান করেন টিম WeCare

নোমান ছিদ্দিকী, বাহরাইনঃ
এপ্রিল ১৭, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

বাহরাইনে প্রতিবারের ন্যায় পবিত্র ঈদকে সামনে রেখে টিম WeCare “প্রবাসীদের ঈদ আনন্দ” শিরোনামে দেশটিতে বসবাসরত বাংলাদেশী শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

ছোট ছোট বাচ্ছাদের সুনিপুণ হাতে ঈদের আগাম বার্তা লিখে ঈদ শুভেচ্ছা জানিয়ে চারশত নতুন পঞ্জাবী,জায়নামাজ,উপহার সামগ্রী এবং ভালোবাসা প্রদান করেন।

সামাজিক সংগঠন উই কেয়ারের আয়োজনে wecare ঈদ আনন্দ অনুষ্ঠানটি দেশটির সালমাবাদ এলাকায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে মোসাদ্দেকুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুইজ চৌধুরী,ড.শাহ আলম,ইঞ্জিনিয়ার বদরুল আলম, জয়নাল আবেদীন,আলা উদ্দিন নূর, মাজহারুল হক নয়ন, ইঞ্জিনিয়ার ড.সাহেদুর ইসলাম,কামাল উদ্দিন,বশির আহমেদ, মিজানুর রহমান, আব্দুল হান্নান, মোহাম্মদ আইয়ুব সহ বাহরাইনে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন Wecare টিমের প্রতিষ্ঠাতা সদস্য সবুজ মিলন, ইউসুফ, জলিল, মোফাজ্জল , সাইফুল, ইব্রাহিম সেচ্ছাসেবকগণ হাসান, রাসেল, শরীফ, রানা ,মোরশেদ ,জহির সহ আরো অনেকেই।

সবুজ মিলন তার বক্তব্যে বলেন, এমনকিছু মানুষের সাথে ইফতার এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ছিলো টিম WeCare এর মূল লক্ষ। তাই সুন্দর এবং শৃংখলার সথে অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পারায় উৎফুল্ল টিম WeCare। পরিষেশে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।