amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মুহাম্মাদ ইউনুস

Link Copied!

ঢাকার বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িছেন সমাজ সেবক মুহাম্মদ ইউনুস। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে তাঁর ব্যাক্তিগত প্রচেষ্ঠায় ২০জন ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা করে সর্বোমোট ২০ লাখ টাকা সংগ্রহ করে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০এপ্রিল) সকালে মুহাম্মদ ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৯এপ্রিল) বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ২০জন ব্যবসায়ীদের কাছে এই টাকা হস্তান্তর করা হয়। সহায়তা পাওয়া ব্যবসায়ীরা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা।
ইউনুস রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের সন্তান। তিনি কেরোয়া নাগরিক পরিষদের সদস্য সচিব এবং ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী। এলাকায় বিভিন্ন অসহায় হতদরিদ্র মানুষকে সহযোগিতা করে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদেও লড়েছেন তিনি। বিবিএস(সম্মান), এমবিএস (অ্যাকাউন্টটিং) এবং জাবি থেকে এলএলবি শেষ করা এই যুবক স্থানীয় মহলে ইতোমধ্যেই পরিচিতি অর্জন করেছে একজন দক্ষ সংগঠক হিসেবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সিদ্দিকুর রহমানসহ কয়েকজন জানিয়েছেন, আগুনে তারা নিঃস্ব হয়ে গেছেন। আবার ঘুরে দাঁড়ানো সম্ভব হবে কি না তা অনিশ্চিত। তবে চেষ্টা করে যাবেন ফের যেন ব্যবসায়ে সাফল্যের মুখ দেখতে পারেন। তাদের এ দুঃখের সময় অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন। নিজ এলাকার মানুষজন বিপদে সঙ্গী হলে হতাশার মাঝে শক্তি পাওয়া যায় -দক্ষ সংগঠক ইউনুস সেই কাজটিই করেছেন।
এছাড়াও  তিনি বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত রায়পুরের ৮০ জন ব্যবসায়ীকে নিয়ে ঢাকা ওয়ান স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন।
এ বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ ইউনুস বলেন, আগুনে পুড়ে বঙ্গবাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরমধ্যে রায়পুরের কয়েক শতাধিক ব্যবসায়ী-কর্মচারী রয়েছে।
তাদেরকে শনাক্ত করার চেষ্টা করেছি। আমার ব্যাক্তিগত উদ্যোগে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ২০জন ব্যবসায়ীর মাঝে ১লাখ টাকা করে ২০ লক্ষ টাকা বিতরণ করেছি। কারো একার পক্ষে সবার কষ্ট লাঘব করা সহজ নয় বলেও মন্তব্য করেন ইউনুস। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।