amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৯ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মহাসমারোহে বুড়িশ্চর শাহী দরবার শরীফের ৭০ তম ওরশ সম্পন্ন

এম ওসমান গনি, হাটহাজারীঃ
এপ্রিল ২৯, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

গতকাল ২৮এপ্রিল, শুক্রবার মহাসমারোহে বুড়িশ্চর শাহী দরবার শরীফে অলিয়ে কামেল, কুতুবুজ্জামান শাহ্ছুফি হযরত আলহাজ্ব সৈয়দ ছালেহ্ আহমদ শাহ্ (র.) ছাহেব কেবলার ৭০ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাজার প্রাঙ্গণে জিকিরে গাউসুল আজম মাহফিল ২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত জিকরে গাউসুল আজম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মহামান্য আওলাদে রাসুল (দঃ) ও আওলাদে গাউসুল আজম মাইজভারী, নায়েবে মোন্তাজেম দরবারে গাউসুল আজম মাইজভারী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাইজভারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী (ম.)।

প্রধান আলোচক ছিলেন রাউজান উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আলকাদেরী, সম্মানিত আলোচক ছিলেন গোমদন্ডী দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী। বিশেষ অতিথি আওলাদে খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ হোসাইন (ম.)। এস এম মহিউদ্দিনের সঞ্চালনায় ও শাহাজাদা সৈয়দ জাকের উল্লাহ এর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন পীর মাশায়েখ- আলেম- ওলামা- বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ বৃন্দ প্রমুখ।

উক্ত ওরশ শরীফে শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী (ম.) বলেন-অলি-বুজুর্গদের আধ্যাত্মিক ধারা তথা সিলসিলার মাধ্যমেই ইসলামের শুদ্ধতম রুপ প্রবহমান। তাই রাসুলে পাকের আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে তাঁর আধ্যাত্মিক প্রতিনিধি আউলিয়ায়ে কেরামদের নীতি-আদর্শকে ধারণ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।