রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আবুধাবি শাখার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা আবুধাবী নাফিম রেষ্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ মে) বাদে এশা আবুল হাশেম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুদ্দিন তারেক। মোহাম্মদ তানবিরের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ নাসিম উদ্দিন চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান, আহমেদ কবীর তালুকদার, মোসাফফা ঐক্য পরিষদের আহ্বায়ক আজিম উদ্দীন শাহ বাচ্চু, বেনিয়াজ কমিটির আহবায়ক ফারুক আজম, খোরশেদ তালুকদার, মোসাফফার সদস্য সচিব মোহাম্মদ আলী সুমন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রবাসী ঐক্য পরিষদের মোসাফফা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাজান সিরাজ ছোটন, বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুবাই থেকে আগত নেজাম উদ্দিন সোহেল, মোহাম্মদ বকতিয়ার মোহাম্মদ শাহজামান চৌধুরী, মোহাম্মদ রুবেল,মোহাম্মদ ইমশাদ,
মোহাম্মদ মোজাম্মেল, মোহাম্মদ আজিজ,
জনাব সালাউদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ সেকান্দর হায়াত, মোহাম্মদ জাবের প্রমুখ।
বক্তব্য রাখেন কমিটির সদস্য মোহাম্মদ মুরাদ, শফিউল আজম, মোঃ ওসমান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ কামরুল ইসলামসহ আরো অনেকে।
পরে সর্বসম্মতিক্রমে আবুল হাসেম মুরাদকে আহ্বায়ক করে এবং মোঃ সাইফুদ্দিন তারেককে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শফিউল আজম, যুগ্ন আহ্বায়ক মোঃ ওসমান,যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোঃ কামরুল ইসলাম এবং মোহাম্মদ জাবেদ ইমন রানা, মোহাম্মদ রুবেল, মুহাম্মদ তানভীর, মোহাম্মদ সেকান্দার, মোহাম্মদ এরশাদ, মুহাম্মদ উসমান, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ আমানতুল্লাহ, মোহাম্মদ নবী, মুহাম্মদ শফি প্রমুখদের সদস্য রাখা হয়।
পরে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ জাতি প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়। সর্বশেষে উপস্হিত সবার মাঝে রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

