amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৬ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলন ও বস্ত্র বিতরণ

হাটহাজারী (চট্টগ্রাম)
মে ২৬, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারী শাখার দ্বি-বার্ষিকী সন্মেলন ও বস্ত্র বিতারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে পৌরসভাস্থ সীতা কালী কেন্দ্রীয় মন্দিরে কল্যান পালের সভাপতিত্বে ও ছোটন দাশের সঞ্চালনায় সন্মেলন উদ্বোধন করেন উপজেলা শাখার প্রধান সমন্বয়ক প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন।

এতে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী পরিষদের কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন।
প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ হাটহাজারী শাখার প্রধান উপদেষ্টা ড:শিপক নাথ, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উদয় কুমার সেন, প্রধান পৃষ্ঠপোষক লিটন মহাজন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা পরিমল নাথ, ডা. অসীম দাশ গুপ্ত, তপন পাল, আশীষ দে, দিপেন দাশ, সাংবাদিক শ্যামল নাথ, বিমল নাথ, বাবলু দাশ, ডা. জগদীশ চক্রবর্তী, নিকু শীল, নটরাজ চৌধুরী, সাংবাদিক সুমন পল্লব, চন্দন নাথ, এডভোকেট কৃষ্ণ প্রসাদ নাথ, মুন্সী বিশ্বজিৎ দে, জনি বিশ্বাস প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে বস্ত্র বিতরণ শেষে আগামী দু’বছরের জন্য ডা. অসীম দাশ গুপ্তকে সভাপতি ও নিকু শীলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।