amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৭ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে দুই বাংলাদেশি হজ এজেন্সি মালিককে ৯ লাখ সৌদি রিয়ালসহ গ্রেপ্তার

Link Copied!

বাংলাদেশে দুই হজ এজেন্সি মালিককে ৯ লাখ সৌদি রিয়ালসহ সৌদিআরবের জেদ্দায় গ্রেপ্তার করা হয়েছে ।তথ্যে জানা যায়, কোবা এয়ার ইন্টারন্যাশনালের মালিক মাহমুদুর রহমান ও আহসানিয়া হজ এজেন্সির ব্যবস্থাপক সাদ-বিন-মাহমুদ সৌদি পুলিশের হাতে আটক হয়েছেন।

ওই দুই এজেন্সি একদিনে যে পরিমাণ টাকা উঠিয়েছে ওই টাকার অ্যামাউন্ট সন্দেহজনক লেগেছে সৌদি কর্তৃপক্ষের কাছে এতে করে তাদেরকে আটক করা হয় ।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে কোবা এয়ার ইন্টারন্যাশনাল ও আহসানিয়া হজ মিশনের এই দু’জনকে আটক করে সৌদি সেন্ট্রাল পুলিশ।এতে অনিশ্চিত হয়ে পড়েছে ৮২৩ মুসল্লির হজযাত্রা।

হজ অফিসের পরিচালক কর্তৃক জানানো হয়, যেহেতু এজেন্সির মালিক সমস্যায় আছেন তাদের প্রতিনিধিও সমস্যায় আছেন,তাদের সমস্যার কারণে হজযাত্রা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় এজন্য হজযাত্রা ১০দিন পিছিয়ে দিয়ে বাংলাদেশ বিমানকে অনুরোধ করা হয়েছে টিকিট করার জন্য।এরমধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।