amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৪ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আমাদের গ্রাম

জুয়েল রানা
জুলাই ১৪, ২০২৩ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

আমাদের গ্রামখানা মায়ের মতন
পরশে-চটকে মোরে করেছে যতন,
ফুল-ফলে,বন-ঝোপে পাখির কূজন
সেথায় পাতিল খেলে সুমিষ্ট ভজন।

নদীগুলো এঁকেবেঁকে পালের সমানতালে
নাউগুলো হেলে দুলে,গভীর তার জল ঢেওয়ে
অকুলান কেউ ডুবে,মাঝি জাল ছুড়ে ফেলে
ওপারে মানুষ দেখে নৌকা তার পাড়ে ভিড়ে।
আমাদের গ্রামখানা বাবার মতন
যা চাই তাই পাই কভু করেনা বারন
ফুল থেকে পাই ঘ্রাণ,ফল থেকে স্বাদ
বিল থেকে তাজা মাছ,ধান হতে ভাত।

আমাদের গ্রামখানা ভাইয়ের সমান
সবখানে বেশি বলে রটিবে আমার মান
মিলেমিশে খাই-ধাই, দলবেঁধে পাঠে যাই
মৌচাক ভেঙে খাই,একসাথে ছানা কোলায়।

আমাদের গ্রামখানা, বোনের মায়ার কানন
বৃষ্টিতে ভিজিলে, অকারনে ঝগড়ায় বকিবে হরদম
গীষ্মের দুপুরে তপ্ত রৌদ্দুরে মারল যে কতক্ষণ
স্কুল বেলা শেষে মেয়েলি ধাঁচে করেছে ঠিকি আপন।
আমাদের গাঁখানি ভাই বোন মা বাবা আত্মীয়স্বজন
গাছপালা খালনালা মাটি-বাটী সবি পরিজন
শীত কি বসন্তে,গীষ্ম কি শরতে বর্ষার মলিনবদন
তিথীতে-বিথীতে মাস বা বছর পাকে আনে পূর্ণমিলন।

ঐপারে চরধারে কাঁঠাল চুরির দায়ে দন্ডিত কেবাজন
আমের সিজন হলে থাকি গাছে ঠ্যাংদুলে পাখির মতন
বর্ষার হাটুজলে বোরখায় চড়ব বলে সংগ্রহে যে করণ
থাকি সদা মাঠে-ঘাটে খেলিব অদ্য খেলার রাজন।

শনি রবি থাকে শো, বসিয়া এক রো টিভির কোনে
আবেগ উজার প্রানে জাগে দেহ শিহরণে শুটিং বনে
কাঁদে কেউ কষ্ট হলে ছবির আপন ছলে করিয়া উদান
জল তার না গড়ালে চিনি মানুষটারে মায়াবী না পাষান
মাঝে মাঝে বাবা বলে যা মোর ঘর ছেরে অর্কমানাদান
যাব-যাব-যাব বলে করি স্থির সবভুলে ছাড়ে নাহি ধাম
এত জমি চাষ করে তোমার অঙ্গনেই খুজি মোর টান
কখনো রুপের ছলে আগলে মায়াবলে তুমি মোর গ্রাম।

হাট মাট লোকালয় যেদিকে তাকাই আহ!মন ডুবে গায়
সুজলা সুফলা এমন আশিস বল আর পাবে কোথায়
নির্মল মন সরল প্রানের গুটিক’জন যে রয়িছে হেথায়
চাপা কষ্ট চাপা দিয়ে তুমি সুখটাকে খুজ গিয়ে সেথায়।

লেখক: জুয়েল রানা
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।