amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৩১ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে ছুরিকাঘাত করে বাংলাদেশি যুবককে হত্যা

আন্তর্জাতিক প্রতিবেদক
জুলাই ৩১, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে ছুরিকাঘাত করে রাবেল আহমদ (২৮) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

নিহত রাবেল আহমদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামের ফারুক আহমদের সন্তান ।

তথ্যে জানা যায়, গত শনিবার (২৯ জুলাই) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এ ঘটনার পর তাৎক্ষণিক সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। তবে ওই যুবকের নাম পরিচয় জানা না গেলেও সে বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

নিহত রাবেলের সহকর্মীদের বরাত দিয়ে জানা যায়, শনিবার প্রবাসী রাবেল আহমদের সাথে রান্নার কাজ করাকে কেন্দ্র করে তার রুমমেট ওই যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাবেল রুম থেকে বের হয়ে যায়। এরপর রাবেলকে রাস্তায় একলা পেয়ে ওই যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করে,রাবেল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর গতকাল রবিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর তাৎক্ষণিক সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী রক্ষা অভিযুক্ত বাংলাদেশি গ্রেপ্তার করে নিয়ে যায় ।

সৌদিআরবের আইনশৃঙ্খলা বাহিনী রক্ষা বিষয়টি তদন্ত করে দেখছে অভিযুক্ত দোষী ব্যক্তিকে সৌদিআরবের প্রচলিত আইনে বিচারকার্য পরিচালনা করা হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।