amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ওমরাহ শেষে ফেরার পথে প্রাণ গেল একই পরিবারের ৩ বাংলাদেশির

আব্দুল্লাহ আল মামুন
আগস্ট ৬, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন শেষে দাম্মাম শহরে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। উক্ত ঘটনায় আহত হয়েছেন স্ত্রী ও বড় মেয়ে ।

শনিবার (৫ আগস্ট)সৌদিআরব সময় সকাল ১0 টার দিকে আল-কাসিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোবারক হোসেন (৪৮), তার ছেলে মাহি (১৭) ও মেয়ে মাহিয়া (১৪)।

আহতরা হলেন- মোবারক হোসেনের স্ত্রী শিখা আক্তার (৪০) ও বড় মেয়ে মিথিলা ফারজানা মীম (১৯)। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মোবারক হোসেনের বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকায়।

তথ্যে জানা যায়, মোবারক হোসেন প্রায় দুই যুগ ধরে পরিবার নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে বসবাস করে আসছিলেন । সেখানে তার একটি কার রিপেয়ার শপ (গাড়ি মেরামতের দোকান) রয়েছে। গত বৃহস্পতিবার (৩ আগস্ট) তিনি পরিবারের সবাইকে নিয়ে নিজের ব্যক্তিগত গাড়িতে করে ওমরাহ পালনের জন্য পবিত্র মক্কার উদ্দেশ্য রওনা হন ।

ওমরাহ্‌ পালন শেষে শনিবার (৫ আগস্ট) তারা দাম্মাম শহরের নিজ বাসায় ফিরছিলেন। পথে আল-কাসিম নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। বাকী দুজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।