আমেরিকা হতে প্রকাশিত বিজনেস আমেরিকা ম্যাগাজিন-এ বিভিন্ন ক্যাটাগরিতে ১০০ জনের একটি সম্মানজনক তালিকার মাধ্যমে বিশেষ ফিচার লিপিবদ্ধ করে।
যেখানে দেশ-বিদেশে বড় বড় বিনিয়োগকারী সফল ব্যবসায়ীদের নাম প্রকাশ করা হয়।
সেই বিশেষ ফিচারে বাংলাদেশের ১০০ জনের মধ্যে দ্বিতীয়বারের মতো নির্বাচিত ও অন্তর্ভুক্ত হন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট ও এনআরবি ওয়ার্ল্ড’র সেক্রেটারি জেনারেল ফটিকছড়ির কৃতিসন্তান আইয়ুব আলী বাবুল সিআইপি।
তিনি ফটিকছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা। দুবাই প্রবাসী উদ্যোক্তা আইয়ুব আলী বাবুল আল সা’দা ইঞ্জিনিয়ারিং স্টিল কন্সট্রাক্শন কোম্পানি, আল আমানা ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও আল না’ম গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা।
ইতোপূর্বে ইনভেস্টর ক্যাটাগরিতে ১০ বছর মেয়াদি সম্মানসূচক গোল্ডেন ভিসাও পেয়েছেন তিনি।
আমিরাতে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক সংগঠন, রাজনীতি ও প্রবাসী ব্যবসায়িক সংগঠনের সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত।
এছাড়া আমিরাতের বাণিজ্য নগরী দুবাই, আজমানে সফলভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশে ও প্রবাসে জনহিতকর কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

