amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল আকসা কার এক্সসরিজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আমিরাতে তরুণ প্রবাসী বাংলাদেশিরা ব্যবসায় মনোযোগ দিয়েছেন। হাল সময়ে চাকুরি থেকে ব্যবসাকে প্রাধান্য দিয়ে সফলতা পাচ্ছেন অনেকেই। সেই ধারাবাহিকতায় আবুধাবির মুছাফফা ইন্ডাস্ট্রিয়েল এরিয়া-৫ এ গাড়ির এক্সেসরিসের দোকান দিয়েছেন তরুণ উদ্যোক্তারা।
গতকাল ১৫ ডিসেম্বর মুছাফফার ৫ নাম্বার ইন্ডাস্ট্রিয়েল এলাকায় আল আকসা নামে বাংলাদেশি এই প্রতিষ্টানের উদ্বোধন করা হয়েছে।

তরুণ সত্ত্বাধিকারী সালাউদ্দীন কাদের ফরহাদ ও মোহাম্মদ হারুনের এই প্রতিষ্টান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইউএইর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আবু নাছের চৌধুরী সাংবাদিক মোদাচ্ছের শাহ, ফয়সাল, নাইম চৌধুরী, সাইম চৌধুরী, ঈমন’ মিজানসহ আরো অনেকেই।

এসময় প্রবাসী ব্যবসায়ীরা জানান, ‘আমিরাতে ব্যবসার যথেষ্ট সুযোগ রয়েছে। সততা ও কর্মদক্ষতা দিয়ে ব্যবসায় সফল হওয়া সম্ভব। তরুণরা প্রবাসে এসে চাকুরির পাশাপাশি যৌথ ব্যবসা চালু করার সুযোগ রয়েছে।’

উদ্যোক্তারা প্রবাসী বাংলাদেশিদের সহোযোগিতা চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।