amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় নব-নির্বাচিত সংসদ সদস্য এম এ ওয়াহেদের মতবিনিময় সভা

হাবিব হাসান
জানুয়ারি ১৮, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সাথে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম.এ ওয়াহেদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম.এ ওয়াহেদ।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এড. শওকত আলী,ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জুলহাস উদ্দিন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভপতি সাদেকুর রহমান তালুকদার, উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।