রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের ছাত্র সংগঠন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মিহির রায় চৌধুরী এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আকাশ কুমার সাহা।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) পরিষদের এক বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটি প্রকাশ করেছে পরিষদটি। এছাড়াও অন্যান্য পদবীতে মনোনীত হয়েছেন-
সবুজ রায় (সহ-সভাপতি), অমিত কুমার সরকার (সহ-সভাপতি), সৌরভ রায় (সহ-সভাপতি), সসপ্তর্ষি অথৈ (সহ-সভাপতি), সুদেব কুমার (যুগ্ম সাধারণ সম্পাদক), মনিষা ত্রিপুরা (যুগ্ম সাধারণ সম্পাদক), শান্তব্রত সাহা (সাংগঠনিক সম্পাদক), হৃদয় কুমার বিশ্বাস (সহ-সাংগঠনিক সম্পাদক), রাকেশ রায় (সহ-সাংগঠনিক সম্পাদক), ইতি রায় (কোষাধ্যক্ষ), অংকুর কুমার বিশ্বাস (প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক), শতাব্দী মৈত্র (অভ্যর্থনা বিষয়ক সম্পাদক), অন্তরা কুন্ডু (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক)।
এছাড়াও সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অংকন রায়, অদিতি সাহা, সুমন রায়, অন্তর রায়, লব সরকার জয়।
উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের নতুন এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

