amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৮ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিকের গলায় ফাঁস!

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ৮, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে খবর শুনে অভিমান করে আত্মহত্যা করছে পেয়ারুল ইসলাম (২২) নামের এক প্রেমিক।

শুক্রবার (৮ জুলাই) দুপুরের দিকে নাজিরহাট বড় মাদ্রাসার সংলগ্ন মীর প্লাজার ৬ তলা বিশিষ্ট ভবনের একটি কক্ষে গলায় ফাঁস লাগিয়ে সেই আত্মহত্যা করে বলে জানা যায়। নিহত যুবক পেয়ারুল ইসলাম নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাগমারা পুকুর সংলগ্ন নয়া গাজী বাড়ীর ওসমান ড্রাইভারের ছেলে। পরে পুলিশ এসে দরজা খুলে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানাগেছে, পেয়ারুল দীর্ঘদিন ধরে নাজিরহাট বাজারের অলিভ ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করে আসছিল।

স্থানীয় পৌর কাউন্সিলর মইন উদ্দিন জানান, শুনেছি কয়েকদিন আগে পেয়ারুলের প্রেমিকার অন্য জায়গায় বিয়ের কথা বার্তা চূড়ান্ত হয়েছে। সে কারণে ছেলেটি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফটিকছড়ি থানার পরিদর্শন (তদন্ত) মো. শামছদ্দিন দৈনিক ফটিকছড়িকে বলেন, আমরা খবর পেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে যুবকের মহরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্নহত্যা বলা যাচ্ছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন আসলে পরে নিশ্চিত করে বলা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।