amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৩০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় ‘খাবারের বিষক্রিয়ায়’ স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর থেকে ঢাকায় চিকিৎসক দেখাতে এসে এক সৌদি প্রবাসী ও তার স্ত্রী-সন্তানের মৃত্যু হয়েছে।পুলিশের ধারণা, হোটেলের খাবার খেয়ে বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে ঢাকার আদ দীন হাসপাতাল থেকে তাদের মরদেহ উদ্ধারের কথা জানিয়ে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, শনিবার তারা মগবাজারের একটি আবাসিক হোটেলে ওঠেন। রাতে পাশের একটি রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাওয়ার পর তিনজনই অসুস্থ হয়ে পড়েন।

এই তিনজন হলেন— সৌদি প্রবাসী মনির হেসেন (৪৮), তার স্ত্রী নাসরিন আকতার স্বপ্না ৩৮) ও তাদের সন্তান আরাফাত (১৮)। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে।

ওসি বলেন, মনির হোসেন তার স্ত্রী ও সন্তানকে ডাক্তার দেখাতে শনিবার ঢাকায় আসেন। কিন্তু চিকিৎসকের সূচি না পেয়ে তারা বিকালে মগবাজারের ‘হোটেল সুইট স্লিপে’ ওঠেন।

“আমরা জেনেছি, পাশের ‘ভর্তা ভাত’ নামের একটি রেস্তোরাঁ থেকে রাতের খাবার নিয়ে তারা হোটেলে বসে খান। এর কিছুক্ষণ পর তাদের বমিও হয়। পরে তারা বমির ওষুধও খান। সকালে মনির হোসেনের এক চাচা হোটেলে এসে তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পাশের আদ দীন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে জানান।”

গোলাম ফারুক বলেন, হাসপাতালে গিয়ে মরদেহগুলো হেফাজতে নিয়ে সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়। তারা বেশ কিছু আলামত সংগ্রহ করেছে।

রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, যে হোটেল থেকে খাবার এনে খেয়েছিল, সেই হোটেলের সিটি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।“আমরা আবাসিক হোটেলের সিসি ফুটেজ সংগ্রহ করেছি। খাবারের বিষক্রিয়ায় মৃত্যুর ধারণা করা হলেও অন্য কারণ আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।”ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।