amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে পাহাড় কাটায় অর্থদন্ড ও কারাদণ্ড

এম এ আহমেদ আরমান
নভেম্বর ২১, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট ইউনিয়নের সবুজটিলায় পাহাড় কাটার অভিযোগের ভিত্তিতে ২০ নভেম্বর ২০২৫ খ্রি. বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে একজন আসামীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মাটি বহনকারী পিক আপ ট্রাকটি জব্দ করা হয়। একইসাথে পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয় এবং নিয়মিত মামলার জন্য পরিবেশ অধিদপ্তরে তথ্য প্রেরণ করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।