amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাউজানের সর্ববৃহৎ ঈদ জামাত কাগতিয়া দরবার শরীফে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২১, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজানে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে।

পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী সকাল ১০টায় ঈদ জামাত সম্পন্ন হয়। পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে ভোর হতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লীদের আগমনে মুখরিত হয় দরবার শরীফসহ আশপাশের এলাকা।

(২১ মার্চ) শনিবার দরবার শরীফের বৃহৎ এ ঈদ জামাতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি কামনার পাশাপাশি, দরুদ-ক্বিয়াম শেষে সকলের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।