amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১১ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নাঙ্গলমোড়ায় তরুণ চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাংবাদিক আহমেদ আরমান

নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় উঠে এসেছে তরুণ সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আহমেদ আরমানের নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিনা প্রচারণায় চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের নীরবে সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এলাকায় ইতোমধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রাখছেন তিনি। তরুণদের নিয়ে সচেতনতামূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রমেও তাকে সক্রিয় দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের মতে, সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সুখ-দুঃখে পাশে থাকা এবং রক্তের প্রয়োজন কিংবা যেকোন মানবিক সেবামূলক কাজে দিন-রাত মানুষের ডাকে সাড়া দেওয়ার কারণে চেয়ারম্যান পদে সম্ভাব্য তরুণ মুখ হিসেবে আলোচনায় এসেছেন সাংবাদিক আহমেদ আরমান।
এ বিষয়ে আহমেদ আরমান বলেন, “আমি সবসময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি সবসময় জনতার সেবক হয়ে থাকতে চাই।”

সাংবাদিক আহমেদ আরমান শিক্ষাজীবনে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি এবং ব্যাংকিং ও সার্ভে বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে অধ্যয়নরত রয়েছেন।

পেশাজীবনে তিনি ২০১৩ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ব্যাংকিং পেশায় একজন দক্ষ ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি নাঙ্গলমোড়া এলাকার ৩নং ওয়ার্ড আমির মাঝির বাড়ির প্রবাসী আবু আহমেদের সন্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।