amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গুপ্ত হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে হাটহাজারীতে যুবদলের বিক্ষোভ

মোহাম্মদ মহিউদ্দিন
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল করেছে হাটহাজারী পৌরসভা যুবদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি হাটহাজারী ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়। পরে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী কলেজ গেইট এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদ জানান। কর্মসূচিতে পৌরসভা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা যুবদলের সদস্যসচিব মো. হেলাল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবনেতা মনিরুল আলম জনি, উত্তর জেলা যুবদলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. রাশেদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।