ফটিকছড়িতে ২৪ঘন্টা না পেরোতেই সড়ক দূর্ঘটনায় আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ২জন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা সদর বিবিরহাট খাজা গাউসিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতের পরিচয় এখনো মেলেনি।
জানা যায়, একটি অটোরিকশা (সিএনজি) রাস্তায় দাড়িয়ে থাকা একটি চা পাতার লড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ৩জন যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে হেদায়েতুল্লাহ (৬৪) নামের এক বৃদ্ধ মারা যান। এবং আহত ২জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ডা. তুম্পা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে দন্ডায়মান চা পাতার একটি লড়িকে সজোরে ধাক্কা দেয় চট্টগ্রাম-থ ১৩-২৬৪৬ নাম্বারের একটি অটোরিকশা (সিএনজি)। গাড়িতে থাকা অন্য জায়গা থেকে কাজের সন্ধানে আসা ৩যাত্রী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই একজন মারা যান।
এরআগে সোমবার সকালে উপজেলার ভূজপুরে নসিমনের চাপায় পড়ে এক ৯বছরের এক শিশুর মৃত্যু হয়।

