amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে মিউজিক ভিশনের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠিত

মোহাম্মদ ইরফানুল ইসলাম
সেপ্টেম্বর ২১, ২০২২ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের শারজায় মিউজিক ভিশনের সপ্তম বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) শারজায় বাংলাদেশ সমিতি বঙ্গবন্ধু হল রুমে শবনম আক্তারের নেতৃত্বে মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবী নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও উনার সহধর্মিণী সালমা আহমেদ ।

বিশেষ অতিথি ছিলেন- দুবাই নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল, বি এম জামাল হোসেন উনার সহধর্মিণী আবেদা হোসেন।

উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটির হাজি শফিক, নজরুল, ইব্রাহিম মোস্তফা আফলাতোন সি আই পি মাহাবুব আলম মানিক, সি আই পি কামাল হোসেন খান সুমন, ইকতিয়ার চৌধুরী বাবুল, শেফালি আক্তার আখি নওশের আলি, ইমাম হোসেন, জাহিদ পারভেজ, আবদুল ওহাব খান, জাহাঙ্গীর আলম রূপু, মুন্নি নওশের. সাবিনা সুলতানা, মনি হোসেনসহ আরো অনেকে।

কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান টি শুরু হয়। বাংলাদেশ থেকে আগত শিল্পী আরিফিন আকাশ ও প্রবাসী শিল্পী জাবেদ আহমেদ মাসুম সহ অনেক শিল্পীদের গানে মুখরিত হয়ে ছিল মিউজিক ভিশনের ৭ তম বর্ষ পূর্তি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।