amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চবির সাবেক উপাচার্য আরআই চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

বিজ্ঞপ্তি
অক্টোবর ১২, ২০২২ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদ ড. রফিকুল ইসলাম চৌধুরীর (আর আই চৌধুরী) ১৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে পারিবারিকভাবে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, রফিকুল ইসলাম চৌধুরী একজন ভাষাসৈনিক ও ষাটের দশকে অধিকার আদায়ের সংগ্রামের অন্যতম সংগঠক। চবির উপাচার্যের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজবিজ্ঞান অনুষদের ডিন, সিনেট ও সিন্ডিকেট মেম্বার ছিলেন। তার সংগৃহীত প্রায় দেড় হাজার পুস্তিকা ও গবেষণাকর্মের সমন্বয়ে চবি গ্রন্থাগারের ড. আরআই চৌধুরী কর্নার প্রতিষ্ঠা করা হয়।

সাবেক এই উপাচার্য ২০০৮ সালের ১৩ অক্টোবর নগরীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডায়াবেটিস’সহ নানান জটিল রোগে অসুস্থ ছিলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।