হবিগঞ্জের মাধবপুর ঢাকা সিলেট মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছে।রবিবার (২৩ অক্টোবর) দুপুরে মাধবপুর উপজেলার গ্যাসফিল্ড মানিকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে পথচারী মোঃ আব্দুল গনি (৩২) মারা যায়। নিহত আব্দুল গনি নাসিরনগর উপজেলার পূর্ব বাগ এলাকার মোঃ জমসর আলীর ছেলে।
জানা যায়, তিনি বড় ভাই মোঃ উসমান মিয়ার সাথে ব্যাবসার কাজে সহযোগিতা করার জন্য গ্যাসফিল্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। মোটরসাইকেল আরোহীদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সুত্রে জানা যায় দুপুর সাড়ে ১১টার দিকে পথচারী মোঃ আব্দুল গনি বাজার করে বাসায় ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিল।
এ সময় দ্রুতগতির (ঢাকা মেট্রো ল-৫৮৪৫৫৮) মোটরসাইকেল টি তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই জন সহ মোঃ আব্দুল গনি গুরুতর আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগন্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া মটরসাইকেল টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

