amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৯ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

আবিদ হাসান,ভালুকা (ময়মনসিংহ):
অক্টোবর ২৯, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র প্রতিপাদ্য নিয়ে ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে দিবসটি পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন এর সভাপতিত্বে ও ভালুকা মডেল থানা ওসি(তদন্ত) জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা। মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন, সাধারন সম্পাদক অনিক তালুকদার, সাবেক ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজীব, আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।