শুক্রবার (২৮ অক্টোবর) বাদে মাগরিব হতে হাটহাজারী উত্তর মাদার্শায় মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ উত্তর মাদার্শা ৫ নং শাখার সার্বিক সহযোগিতায় ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি আরব আমিরাত ৬৩ নং ফুজাইরাহ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব এর ব্যবস্থাপনায় মুন্দার পাড়ায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী দঃ উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী দঃ শীর্ষক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
মাওলানা জসীম উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর সহ-সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুর খান। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ বেদার উদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ শাখাওয়াত হোসেন সোহেল ,মোহাম্মদ রফিক। সভায় বিশেষ আলোচক ছিলেন মাওলানা আব্দুস সবুর, মাওলানা জসীম উদ্দিন মুনিরী।
মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

