ময়মনসিংহের ভালুকায় ২৯ তারিখ বিকেলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের ভালুকা উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ভালুকা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের ভালুকা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোঃ আশরাফুল হক জর্জ, এ সময় তিনি সকলের অনুরোধে নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দ ও সদস্যদের সকলের নিকট পরিচয় করিয়ে দেন। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যান পরিষদের ভালুকা উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা, অধ্যপক মোঃ মতিউর রহমান খান, সাধারন সম্পাদক অধ্যক্ষ অবসরপ্রাপ্ত হাবিবুর রহমান। পরিচিতি সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ নানা শ্রেণি পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

