amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

লায়ন ডা. বরুণ কুমার আচার্য মেম্বারশীপ গ্রোথ অ্যাওয়ার্ডে ভূষিত

মোহাম্মদ ইরফানুল ইসলাম
নভেম্বর ১, ২০২২ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫বি৪-এর উদ্যোগে গত ২৯ অক্টোবর কাজির দেউড়িস্থ রেডিসেন ব্লু চতুর্থ তলার বে ভিউ হল রুমে দ্বিতীয় কেবিনেট মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত কেবিনেট মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড কান্ট্রি অ্যাম্বেসেডর ও ডিস্ট্রিক কনভের ২০২২-২০২৩, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫বি৪ বাংলাদেশ লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী পিএমজেএফ। লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির প্রেস সেক্রেটারী মরমী গবেষক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই-৫২২৪৯৮১-কে অক্টোবর সেবা সপ্তাহে মেম্বারশীপ গ্রোথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রদানকালে ক্লাবের কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য প্রধান অতিথি লায়ন ডা. বরুণ কুমার আচার্য ব লাইয়ের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের লায়নিজমে ১২ বছর পূর্ণ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির ফাউন্ডার লায়ন জানে আলম, লায়ন ফোরকানুল আমিন, লায়ন কামাল উদ্দিন, লায়ন সেলিম সিকদার, লায়ন কামরুন বেগম, লায়ন আবু জাফর, লায়ন বিপুল সরকার, লায়ন সলিল আচার্য, লায়ন আন্না সরকার, লায়ন রত্না রানী আচার্য, লায়ন মাস্টার আশীষ চক্রবর্তী, লায়ন অর্চনা রানী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।