মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১০৪ ও ১৩১ নং শাখার উদ্যোগে বায়েজিদস্থ আরেফিন নগরে মাসব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন উপলক্ষে (২ নভেম্বর) বুধবার বাদে মাগরিব হতে মসজিদে গাউছুল আজম মুনিরী(রা.) প্রাঙ্গণে ১৮ তম এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আব্দুল হক ও মাওলানা মুহাম্মদ জমির উদ্দিন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ শাহরিয়ার নয়ন, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ রাশেদ আলম, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ মোরশেদুল আলম, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ জিসান, মুহাম্মদ আলী, মুহাম্মদ জামশেদ, মুহাম্মদ শাহরিয়ার রোমান, মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ মুজিবুল হক, মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ মাসুদ,হাফেজ মাওলানা আরিফুর রহমান প্রমুখ। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আল আমিন,নাতে রাসুল ও কছিদা পড়েন মুহাম্মদ আলী।
মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

