শুক্রবার (৪ নভেম্বর) জুম্মার নামায আদায় শেষে ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে বিভিন্ন গ্রামে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোঃ আশরাফুল হক জর্জ।
এ সময় তিনি এলাকার সাধারন মানুষ, নেতাকর্মীদের খোঁজ খবর নেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
কুশল বিনিময় শেষে ইন্জিনিয়ার আলিমের অনুরোধে রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশার নিজ উদ্যোগে মেরামতকৃত রাস্তা পরিদর্শন করেন ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোঃ আশরাফুল হক জর্জ।
এসময় উপস্থিত ছিলেন, রাজৈ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, আসপাডা এনজিওর এমডি লায়ন আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার আলীম, প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান (কামাল) ভালুকা জাতীয় চার নেতা কমিটির সদস্য শাহ শামীম, শাহ মোঃ হাসান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

