amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৭ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের ভালুকায় ৭৩টি ঘরে আগুন

আবিদ হাসান, ভালুকা(ময়মনসিংহ):
নভেম্বর ৭, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী এলাকায় ৭৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সকালে ওই এলাকার রাশেদ মেম্বার ও পিন্টু মিয়ার বাসা বাড়ীতে আগুন লাগলে তা মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগলে তাৎক্ষনিক সেবায় এগিয়ে আসেন স্কয়ার গ্রুপ ও তিব্বত গ্রুপের ফায়ার সার্ভিসের ইউনিট। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে ভালুকা ফায়ার সার্ভিস ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সহ মোট ৫টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে কোথা থেকে আগুনের সুত্রপাত তা জানাযায় নি, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তে তা চারদিকে ছড়িয়ে বাসাবাড়ির ৭৩ টি ঘর পুরে ছাই হয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।