amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৯ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নোবেল বিজয়ী জঁ’কে ডক্টর অব লজ ডিগ্রি দিলো ঢাবি

অনলাইন ডেস্ক:
নভেম্বর ১৯, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ জঁ মার্সেল তিহলকে সম্মানসূচক ডক্টর অব লজ, Doctor of Laws (Honoris Causa), ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

শনিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ তাকে এ সম্মান সূচক ডিগ্রি প্রদান করেন।

প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৫২ ব্যক্তিত্বকে সম্মানসূচক ডিগ্রি দিয়ে আসছে। জঁ মার্সেল তিহলকে সম্মান সূচক ডিগ্রি প্রদানের মধ্য দিয়ে এ পর্যন্ত ৫৩ জনকে সম্মান সূচক ডিগ্রি প্রদান করল বিশ্ববিদ্যালয়টি।

এ সময় ৫৩তম সমাবর্তনে রাষ্ট্রপতি  শিক্ষার্থীদের জন্য পড়াশোনা ও গবেষণার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জঁ তিহল ২০০৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। বাজার শক্তি এবং বড় বড় কোম্পানির নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশ্লেষণমূলক কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।