amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধীর পাশে থেকে আশ্বাস দিয়ে কথা রাখলেন উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব

মোহাম্মদ জিপন উদ্দিন
নভেম্বর ২৪, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ মিল্লাত হোসেন। বয়স ২৩ বছর। জন্মের পর থেকেই সে একজন শারিরীক প্রতিবন্ধী। তার পিতা নুরুল আমিনও একজন দিনমজুর। ৩সন্তানসন্ততি ও স্ত্রী নিয়ে দিনে এনে দিনে সংসার চালাতেই তার কষ্ট হয়ে যায়। এরমধ্যে এক সন্তান তীব্র একজন শারীরিক প্রতিবন্ধকতায় বন্দী। কোন কাজ করারও সামর্থ্য নেই মিল্লাতের। এতদিন কোন সরকারি সুযোগ সুবিধা না পেলেও বিষয়টি যখন স্থানীয় মো.ইমরান জানতে পারেন তৎক্ষণাৎ সে উপজেলা চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়বকে অবগত করলে তিনি সরকারিভাবে প্রতিবন্ধীদের জন্য যেসব সুযোগ সুবিধা তা করে দেয়ার আশ্বাস দেন। এবার আশ্বাস দিয়ে ঠিকই কথা রাখলেন উপজেলা চেয়ারম্যান।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রতিবন্ধী মিল্লাতকে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতার জন্য প্রতিবন্ধী ব্যক্তির তার পরিচয় পত্রটি হস্তান্তর করেন।

এসময় উপস্থিত জনতা চেয়ারম্যান যে একজন প্রতিবন্ধীর কথাও ভাবেন এ নিয়ে তার ভূয়সী প্রশংসা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।