ময়মনসিংহের ভালুকায় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা কর্তৃক আদিবাসী সংখ্যালঘুদের জমি জবর দখল,মিথ্যা মামলা প্রত্যাহার ও দখলীয় জমি ফেরতের দাবিতে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৮ নভেম্বর) দুপুরে বাসস্ট্যন্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগি পরিবার ও আদিবাসী ট্রাইভালের স্থানীয় চেয়ারম্যান মহেন্দ্র বর্মন বক্তব্য রাখেন।
পরে মানববন্ধনের প্রতিবাদে স্থানীয় একটি হোটেলে মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আকরাম হেসেন,ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার,রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা,মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল,সাধারন সম্পাদক আসাদুজ্জামান সুমন,আলোকিত বাংলাদেশ প্রতিনিধি শাহ মোঃ হাছান,গণমুক্তি প্রতিনিধি আবিদ হাসান,সহ স্থানীয় গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা বানোয়াট। আমি এর সাথে জড়িত নই। সামনে উপজেলা আ’লীগের সম্মেলন,রাজনৈতিক মাঠে আমাকে হেয় করার জন্য প্রতিপক্ষরা এই কাজ করতে পারেন।

