amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৩ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে মেজবানীর মাংসে লেখা ‘আল্লাহু’

নিজস্ব প্রতিবেদেক:
ডিসেম্বর ২৩, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে বিএনপি নেতা কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহারের পারিবারিক মেজবানের রান্না করা গরুর মাংসে ‘আল্লাহু’ লেখা একটি টুকরো পাওয়া গেছে।

এটাকে মহান আল্লাহ তায়ালার এটি নিদর্শন বলে মন্তব্য করেছেন স্থানীয় আলেমগণ।

স্থানীয় আলেম মাওলানা জুনায়েদ মাংসটি দেখে বলেন, ‘মাংসের টুকরোটিতে স্পষ্ট লেখা আছে ‘আল্লাহু’। এটি মহান আল্লাহ পাকের একটি নিদর্শন।

জানা যায়, আজ শুক্রবার ২৩ ডিসেম্বর দুপুরে আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় সাংবাদিকরা খেতে বসলে এক সাংবাদিকের প্লেটে মাংসটি চোখে পড়লে তিনি তাৎক্ষণাৎ প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশীকে বিষয়টি অবহিত করেন। এ সময় স্থানীয় আলেমগণ মাংসের টুকরে আরবী অক্ষরে ‘আল্লাহু’ লেখা দৃশ্যমান আছে বলে নিশ্চিত করেন।

পরে বিষয়টি জানাজানি হলে রান্না করা মাংসের টুকরোটি এক নজর দেখার জন্য শতশত লোক ভিড় জমান।

স্থানীয় একাধিক আলেম বলেন, ‘সৃষ্টির সকল বস্তুর মাঝে মহান আল্লাহ তায়ালা বিরাজমান। এটি তারই একটি নিদর্শন।

ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহারের ছোট ভাই দৌলতপুর ইউ.পি সাবেক চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী ‘আল্লাহু’ লেখা মাংসের টুকরোটি সংরক্ষণ করেন এবং তিনি মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।