amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের জন্য হাফ-ভাড়া নেই মেট্রোরেলে

বিশেষ প্রতিনিধি:
ডিসেম্বর ২৭, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের জন্য হাফ-ভাড়া নেই মেট্রোরেলে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন,৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। আগামীকাল থেলে আগারগাঁও থেকে উত্তরা ৬০ টাকা দিয়ে যেতে পারবেন যাত্রীরা। তবে মেট্টোরেলে কোন হাফ পাস (ভাড়া) নেই। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবে। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক।

গত ৮ সেপ্টেম্বর মেট্রোরেলের পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা প্রকাশিত হয়েছে। প্রতি কিলোমিটারে ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

উত্তরা নর্থ থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা। আর পল্লবী থেকে মিরপুর-১১, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া একই, ২০ টাকা। পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা।

পাশাপাশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিনা ভাড়া এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ছাড়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে দীর্ঘমেয়াদী পাস নিলে ভাড়ায় ১০ শতাংশ ছাড়ের ব্যবস্থা নিতে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি ডিএমটিসিএলকে নির্দেশনা দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।