বার্তা ডেস্কঃ
২৭ ডিসেম্বর ( মঙ্গলবার) ঈদগাঁও রেঞ্জের অধীনে ভোমরিয়াঘোনা বিটের হার্গাতলী নামক এলাকায় ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁনের নেতৃত্বে বিট কর্মকর্তা মংয়ু মারমা ও সঙ্গীয় স্টাফসহ একদল বনকর্মীদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত জ্বালানি কাঠ জব্দ করা হয়। ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খান

জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা হার্গাতলী নামক এলাকায় অভিযান চালিয়ে মজুদকৃত অবৈধ ১০৫ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করে বিট অফিস হেফাজতে এনে বন বিভাগীয় প্রচলিত ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে চালকসহ অন্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তিনি আরো জানান বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঈদগাঁও রেঞ্জের অভিযানে প্রায় ১০৫ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করে। সরকারি সম্পদ রক্ষার্থে বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার বলেন, বন অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

