amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মগবাজার এক বাসা থেকে নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো.রাসেল সরকার
ডিসেম্বর ২৯, ২০২২ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

মগবাজারের একটি বাসা থেকে মোছা. শবনম শারমিন (৩০) নামে এক নারী সাংবাদিকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফয়সাল আহমেদ জানান, আমরা বিকাল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে বড় মগবাজার এলাকার ৩০৮ নম্বর বাসার পাঁচতলার একটি রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণ করা হচ্ছে ৪-৫ দিন পূর্বে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মরদেহে পচন ধরেছে।
তিনি আরো জানান, নিহত নারী দ্য রিপোর্ট ডট লাইফ নামে একটি অনলাইন সংবাদ মাধ্যমের ক্যামেরাম্যান কাম নিউজ প্রেজেন্টার ছিলেন। তার স্বামী মো. সাইদুল ইসলাম একটি অনলাইনের সাংবাদিক। গত মার্চ মাসে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন তারা। গতকাল পাশের লোকজন পাঁচতলা থেকে দুর্গন্ধ পান এবং দরজা বন্ধ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে রুমের দরজা ভেঙে ভেতরে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় স্বামী সাইদুল পলাতক রয়েছেন। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর জেলায়। বর্তমানে বড় মগবাজার ৩০৮ নম্বর বাসা পাঁচ তলায় থাকতেন। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।