amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫টি ফার্মেসীকে ও ১টি সিলগালা

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
জানুয়ারি ৩, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার গাবতলীতে ৫টি ফার্মেসীতে পৃথক পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সেইসাথে একটি ফার্মেসী সিলগালা ও রেজিষ্ট্রেশন বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে। ৩ জানুয়ারী মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লাসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। জরিমানা আদায় করা ফার্মেসীগুলো হলো পৌর সদরের হাসপাতাল রোড়ের প্রামানিক ফার্মেসীর ৩০হাজার টাকা, রহমান ফার্মেসীর ২০হাজার টাকা, মাহিন ফার্মেসীর ১০হাজার টাকা, খোকন ফার্মেসীর ৩হাজার এবং রামেশ্বরপুরে কাজল ফার্মেসীর ২হাজার টাকা।

এরমধ্যে মেহেরুজ্জামান মেহেরের প্রামানিক ফার্মেসী সিলগালা করা হয়। এ ব্যাপারে ইউএনও আফতাবুজ্জামান আল-ইমরান বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও লাইসেন্স নবায়ন না করার কারণে ৫টি ফার্মেসীর মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসাথে প্রামানিক ফার্মেসী সিলগালা ও লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।