রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মো. সাইদুল আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জীবন বিমা করপোরেশনে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁওয়ের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডায়। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ছেলে মো. আশিকুর আলম বলেন, আমার বাবা খিলগাঁও বটতলা এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

