amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অপহরণ হয়ে সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন দুই সন্তানের জননী

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জানুয়ারি ৪, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

অপহরণ হয়ে সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন দুই সন্তানের জননী
মোঃ নাজমুল হুদা, লামাঃ
অপহরণ করে সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন দুই সন্তানের জননী। গত ১ সপ্তাহ আগে সুরাজপুরের স্বামীর নিজ বাড়িতে তাকে অপহরণ করা হয়েছে। অপহরণকারী জয়নাল আবেদীন (২০), পিতা নুরুনবী, গ্রাম- ভিলেজার পাড়া (৬ নং ওয়ার্ড),সুরাজপুর, চকরিয়া, কক্সবাজার।

জন্নাতুল ফেরদৌস (২৭), স্বামী- মোস্তাফিজুর রহমান, গ্রাম- সুরাজপুর (৯নং ওয়ার্ড),সুরাজপুর- মানিক ইউনিয়ন, চকরিয়া, কক্সবাজার।

এ বিষয়ে চকরিয়া থানায় অভিযোগ করেছেন ভোক্তভোগী স্বামী মোস্তাফিজুর রহমান। সাথে ২ বছরের শিশুও নিয়ে গেছেন এবং ৬ বছরের মেয়ে মাকে না পেয়ে কান্নাকাটি করছেন।

এ সময় ভোক্তভোগী স্বামী মোস্তাফিজুর রহমান জানান, আমি দেশের বাইরে থেকে আসার পর দেখি ঐ বখাটে ছেলে ফেরারী- আসামী হওয়ায় আমাদের বাড়িতে আসা- যাওয়া করত। সে সুযোগে ঐদিন আমার নগদ টাকা,স্বর্ণালঙ্কারসহ দুই বছরের ছোট ছেলেকে নিয়ে অপহরণ করে নিয়ে যায়। আরও অপহরণকারী সমাজে মাদকসেবী,বখাটে ও হত্যা মামলার ফেরারী আসামী।

ঐ মহিলার বড় ভাই নাছির উদ্দীন ভুট্টো বলেন, বখাটে খারাপ ছেলেটি আমাদের সহজ সরল বোনটির সংসার ভাঙ্গার জন্য এ ঘটনা করছে। কেউ যদি সন্ধান দিতে পারলে আমরা উপযুক্ত পুরস্কার দিব। যোগাযোগঃ স্বামী-01816219584. বড় ভাই-0188-3284584.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।