amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার দুপচাঁচিয়ায় ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
জানুয়ারি ৫, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঋণের চাপে বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (০৪ই জানুয়ারি) দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। গোপেন্দ্রনাথ শীল একই এলাকার মৃত-নরেন্দ্রনাথের ছেলে ।

গোপেন্দ্রনাথ শীলের পারিবারিক সূত্রে জানা যায় যে, বিভিন্ন এনজিওর থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পারায় সবার অগোচরে তার নিজ বাড়ির উঠানে আম গাছের সঙ্গে গায়ের চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে থানার এসআই আলেফ উদ্দিন সহ ফোর্সকে পাঠানো হয়েছে।নিহত ব্যক্তির সুরতহাল তৈরি করে আত্মীয়-স্বজনদের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন অফিসারদের সঙ্গে আলোচনা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।