amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাক প্রতিবন্ধীকে ব্ল্যাক মেইলিং করে মোটর সাইকেল ছিনতাই, গ্রেফতার ৪

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জানুয়ারি ১৬, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল সরকার//
নারায়ণগঞ্জ ফতুল্লায় বাক প্রতিবন্ধী এক যুবককে নারী দিয়ে ব্ল্যাক মেইলিং করে দুই লাখ টাকা মুক্তিপণ চেয়ে না পেয়ে মোটর সাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই তরুনীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাজু(২০), মোঃ বিল্লাল হোসেন ওরফে বিপ্লব (২৯), ইসরাত জাহান জুয়েনা(১৯) ও মোঃ সাথী (১৯)।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে তাদেরকে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে, সকালে ঘটনার শিকার যুবক রাজিব সরকারের ছোট বোন মাহিন আক্তার শান্তা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

রাজিব সরকার ঢাকার সবুজবাগ থানার মানিকদিয়ার আমজাদ হোসেনের পুত্র।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) জানায়, এ ঘটনায় দুই তরুনী সহ চারজন কে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় কয়েক সন্ত্রাসী জড়িত রয়েছে। ছিনিয়ে নেয়া মোটর সাইকেল উদ্ধার সহ জড়িত অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।