প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লার বোলারদের তোপে শুরু থেকেই সিলেোটের ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়েছেন। ফলে স্কোরকার্ডে ৫০ রান তোলতেই ৫ উইকেট হারিয়ে বসে মাশরাফির দল। দলটির পক্ষে ১৯ বলে ১৩ রান করেন শান্ত, ১৫ বলে ১৬ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।

অপরদিকে ৫৩ রানে ৭ উইকেট হারানোর পর দলের হাল ধরেন থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম। এ দুজন মিলে ৮০ রানের জুটি গড়েন সিলেটের হয়ে। এতে করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় মাশরাফির দল।

বল হাতে কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নেন হাসান আলী ও মুকিদুল ইসলাম। এছাড়া ১টি করে উইকেট নেন আবু হায়দার রনি এবং তানভীর ইসলাম।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওপেনার লিটন দাসের ব্যাটে সহজ টপকে যাওয়ার ভীত পেয়ে যায় ইমরুল কায়েসের দল। সিলেট স্ট্রাইকার্সের বোলাররা ম্যাচে ফেরার আভাস দিয়েও সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত লিটনের ৭০ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ বল হাতে রেখেই জয় পেয়ে যায় কুমিল্লা।

এ জয়ে আসরের টানা দ্বিতীয় জয় পেল তিনবারের চ্যাম্পিয়নরা। অপরদিকে টানা পাঁচ ম্যাচের জয়রথ থামল মাশরাফির সিলেটের।